Monday 12th of October 2026
|
|
|
Headlines : * পথে নেমেছে বামপন্থিরা, উত্তপ্ত কলকাতা   * CJP protest: India’s SC directs restoration of metro, internet services   * নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর-সেতু   * হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু   * কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন   * নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯   * রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন   * ছাড়া পেলেন নেহা বোরা   * Bangladesh views Makkah Defence Agreement positively: Humaiun Kobir   * Our identity is Bangladeshi, not minority or majority: Mahdi  

   বাংলা সংবাদ
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি
  Date : 12-10-2026

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট।

এসব ফ্লাইটের মোট ৩০১২ জন যাত্রী ছিল।

এর আগে রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত ১ জন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে ৫ বার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
পথে নেমেছে বামপন্থিরা, উত্তপ্ত কলকাতা
ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com