Tuesday 13th of October 2026
|
|
|
Headlines : * আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে   * হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান   * ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী   * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM   * EC announces UP election roadmap, first phase on Jan 21   * ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭   * অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড   * তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি  

   বাংলা সংবাদ
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা করল হুথিরা
  Date : 12-10-2026

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে সোমবার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে হুথি বিদ্রোহীরা। এই নিয়ে পর পর তিন দিন রিয়াদকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করল ইরানের সমর্থনপুষ্ট এই ইয়েমেনি গোষ্ঠী।

অবশ্য ক্ষেপণাস্ত্র ছুড়লেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে থাকা অবস্থাতেই সেটিকে আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। সৌদি-ইয়েমেনি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

এক্সবার্তায় মেজর জেনারেল মালিকি বলেছেন, সোমবার সন্ধ্যার পর রিয়াদকে লক্ষ্য করে একটি এবং সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথি বাহিনী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

রিয়াদের বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, সোমবার তারা রাজধানীজুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

এদিকে সোমবার রাতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক এক্সপোস্টে রিয়াদ এবং খামিস মুশাইতে হামলার দায় স্বীকার করে বলেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, খামিস মুশাইত জেলার ইয়েমেনের সীমান্তে সৌদি সেনাবাহিনীর একটি বিমানঘাঁটি রয়েছে। সেই বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এক্সপোস্টে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো এবং ভ্রমণকারীদের সতর্কবার্তাও দিয়েছেন হুথি মুখপাত্র। তিনি বলেছেন, সৌদি আরবের মক্কা-মদিনা ব্যাতীত আর কোনো অঞ্চলের আকাশসীমা নিরাপদ নয়। আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো এবং ভ্রমণকারীরা যেন এ বিষয়টিকে মাথায় রেখে সৌদি ভ্রমণের পরিকল্পনা করেন।

এর আগে গত শনি ও রোববার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে হুথি গোষ্ঠী। শনিবারের হামলায় কিং খালেদ বিমানবন্দরে নিহত হন ১৩ জন এবং রোববারের হামলায় নিহত হন ১ জন। সেই সঙ্গে দু’দিনে আহত হন ৩ শতাধিক।

সোমবারের হামলার মধ্যে দিয়ে টানা ৩ দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হুথিরা।

সূত্র : আলজাজিরা



সংবাদটি পড়া হয়েছে মোট : 15        
  
  সর্বশেষ
বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভারত মহাসাগরে রাশিয়ার ‘ছায়া বহরের’ ট্যাংকার জাহাজ আটক করল ফ্রান্স
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে
পঞ্চগড়ে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com