Tuesday 20th of October 2026
|
|
|
Headlines : * রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী   * সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী   * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত   * নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪   * Oil tanker on fire after hitting mine in Hormuz: Iran`s Guards   * Oil-rich Alberta votes on Canada breakup   * Banks, stock markets to remain closed for 5 days from Tuesday   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩   * নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড  

   বাংলা সংবাদ
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
  Date : 20-10-2026

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাম্প্রতিক এক জনমত জরিপে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পরপরই এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বুদি হারমান্তো জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকার্তার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই রাজধানীতে ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা মঙ্গলবার জানিয়েছে, তারা সাম্প্রতিক দাবানল এবং শেয়ার বাজারের ধসের প্রতিবাদে বিক্ষোভ করবে। তাদের মতে, শেয়ার বাজারের এই ধস এবং ইন্দোনেশীয় রুপিয়ার মান কমে যাওয়া—উভয়ই ‘জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার’ লক্ষণ।

তবে বিক্ষোভে ঠিক কতজন শিক্ষার্থী অংশ নেবে বা নিতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরব হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠনও। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি প্রধান স্মৃতিস্তম্ভে একটি ব্যানার ঝুলিয়েছে, সেখানে লেখা রয়েছে, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’

২০২৪ সালের ২০ অক্টোবর প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী মহল এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। কারণ, বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, তার উচ্চাভিলাষী ও জনতুষ্টিবাদী কর্মসূচিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরা তো বটেই, এমনকি তার সমর্থকদের মধ্যেও অনেকেই উদ্বিগ্ন।

ইন্দোনেশীয় জরিপ পরিচালনাকারী সংস্থা ‘সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং’ (এসএমআরসি)-এর জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকেই প্রেসিডেন্ট প্রবাওয়ের জনপ্রিয়তা বা অনুমোদনের হার ক্রমাগত কমছে। গত বছরের নভেম্বরে তার অনুমোদনের হার ছিল ৮১.২ শতাংশ; কিন্তু অক্টোবরের জরিপে তা কমে ৪৪.৫ শতাংশে নেমে এসেছে। এটিই এখন পর্যন্ত তার সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড।

এর আগে গত আগস্ট মাসে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, সে সময় কয়েকশ মানুষকে আটক করা হয়েছিল।

২০২৫ সালে পুলিশের হাতে এক মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল; সেই অস্থিরতার সময় বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান।

সূত্র : রয়টার্স



সংবাদটি পড়া হয়েছে মোট : 33        
  
  সর্বশেষ
আ.লীগ যা করত, তা এখন বিএনপি করছে: জামায়াত
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com