Sunday 25th of October 2026
|
|
|
Headlines : * Family Wellbeing Centres to replace old community clinics at union level: Sakhawat   * বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স   * হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ   * Top EU diplomat offers `strong support` to ICC during visit   * ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের   * ‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’   * ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী   * যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩   * Taiwan shuts down as Typhoon Champi approaches   * Venezuela protests demand return of Nobel winning leader Machado  

   বাংলা সংবাদ
বিজিবি দেখে গরু রেখে ভারতে পালাল চোরাকারবারিরা
  Date : 24-10-2026

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ গরুগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন ছোটফরিংগা বিওপির হাতিমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোটফরিংগা বিওপির একটি টহলদল সীমান্তের হাতিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা।

রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
Family Wellbeing Centres to replace old community clinics at union level: Sakhawat
গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন আসিফ আকবর
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com