Monday 26th of October 2026
|
|
|
Headlines : * EU says Venezuela should work towards `free` elections after Machado return   * PM’s Japan visit to renew investment ties, recover lost opportunities: Humaiun   * PM seeks Japan’s support to modernise KAFCO, explore 2nd fertiliser plant   * PM attends dinner hosted by Nippon Foundation chairman in Tokyo   * ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর   * চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী   * Family Wellbeing Centres to replace old community clinics at union level: Sakhawat   * বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স   * হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ   * Top EU diplomat offers `strong support` to ICC during visit  

   বাংলা সংবাদ
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
  Date : 26-10-2026

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় আজ (সোমবার) লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে অভিবাসীরা ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। বাকি ১৩৮ জন ত্রিপোলির ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে তাদের সচেতন করেন। তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ফলে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এর বিরূপ প্রভাব তাদের পরিবার ও সমাজের ওপরও পড়ে।

রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান।

এ ছাড়া অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।



সংবাদটি পড়া হয়েছে মোট : 13        
  
  সর্বশেষ
Imports, LCs rise ahead of Ramadan; supply outlook positive
EU says Venezuela should work towards `free` elections after Machado return
PM’s Japan visit to renew investment ties, recover lost opportunities: Humaiun
PM seeks Japan’s support to modernise KAFCO, explore 2nd fertiliser plant

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com