Saturday 31st of October 2026
|
|
|
Headlines : * ‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর   * ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন   * Green Transition Working Group launched to boost green financing for SMEs   * ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ   * তাহসিফের `জুনিয়র বন্ধু` দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর   * ভারতে চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, ৬ বাংলাদেশি নারী উদ্ধার   * Forest destruction tests Armenia-Azerbaijan peace push   * Democrats push anti-corruption message in midterm homestretch   * Iran says four tankers on fire after hitting mines in Hormuz   * PM returns home after four-day Japan visit  

   বাংলা সংবাদ
‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর
  Date : 31-10-2026

ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি হুমকি দিয়েছেন, তারা নতুন হামলার ‘অভাবনীয় জবাব’ দেবেন। যার কোনো ভৌগলিক সীমাবদ্ধতা থাকবে না এবং এই নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে সেটি তারা ঠিক করবেন।

শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের কাছে শত্রুদের হামলা করার অনেক কিছু আছে। যেগুলো আমাদের কার্যপ্রণালিতে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের সম্মুখীন হবে এবং আমরা হব সেই পক্ষ যারা এই নতুন যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন যে হামলার প্রস্তুতি নিচ্ছে তা হবে স্বল্প; কিন্তু অত্যন্ত তীব্র। মেজর জেনারেল আলি আব্দুল্লাহি মূলত এ বিষয়টির কথা বুঝিয়েছেন। তিনি বলেছেন, মার্কিনিরা স্বল্প হামলা চালিয়ে থেমে যাবে, সেটি হবে না। আরেকবার যদি তাদের ওপর হামলা হয় তাহলে তারা নিজেদের ইচ্ছামতো পাল্টা হামলা চালিয়ে যাবেন।

এছাড়া মার্কিনি ও ইসরায়েলিদের হামলার জন্য অপেক্ষা না করে হামলার কোনো ইঙ্গিত পেলেই ইরান তাদের অবকাঠামোকে টার্গেট করা শুরু করবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেছেন, “শত্রুরা আগে হামলা চালাবে আমরা তার জন্য অপেক্ষা করব না। যদি আমরা তাদের কোনো শত্রুতাপূর্ণ গতিবিধি লক্ষ্য করি তাহলে আমরা হামলার সময় এবং কেমন হামলা হবে সেটি নির্ধারণ করব।”

তিনি জানিয়েছেন, ইরানি পর্যবেক্ষকরা মার্কিনি ও ইসরায়েলিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সেই অনুযায়ী তারা তাদের টার্গেট ঠিক করছেন। তিনি বলেন, “জল, স্থল বা আকাশ যেখান দিয়েই হামলা হবে আমরা সেদিক দিয়েই শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করব।”

সূত্র: আলজাজিরা



সংবাদটি পড়া হয়েছে মোট : 22        
  
  সর্বশেষ
Algeriaseeks stronger ties with Bangladesh
Algeria Embassy highlights revolution’s global legacy, Bangladesh ties
আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com