Saturday 7th of November 2026
|
|
|
Headlines : * গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা   * Trump blames Democrats winning midterms for US stocks fall   * বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম   * ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া   * গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত   * রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ   * টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার   * ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী   * হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন  

   বাংলা সংবাদ
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  Date : 06-11-2026

গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, যারা গণহত্যা চালানোর পরও দুঃখ প্রকাশ করেননি বা অনুশোচনা করেননি, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ।


শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে জুমার নামাজেও অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, `বাংলাদেশের মানুষ কোনোদিন গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না। যারা গণহত্যা চালিয়ে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি, অনুতপ্ত নয়, তারা কখনো এ দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।`

গত ১৭ বছরে আলেম-ওলামাদের ওপর নির্যাতন, মসজিদে হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, মসজিদকে রক্তাক্ত করেছে এবং মানুষকে মসজিদে বসে নামাজ আদায় করতে দেয়নি, সেই শক্তিকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না।


রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারকে অসহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়।

তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সর্বত্র বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করতে হবে।

সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এই বিষয়টি আবারও ধারণ করা হবে। সংবিধানের শুরুতে `বিসমিল্লাহির রাহমানির রাহিম` রাখার কথাও বলেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে এই বিষয়টি যুক্ত করেছিলেন। তারা সেই রাজনৈতিক ধারার অনুসারী।


বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32        
  
  সর্বশেষ
Understanding the CPC Is Essential to Comprehending Modern China: Shen Haixiong
Lancang-Mekong Cooperation Hailed as `Golden Model` of Regional Partnership: Wang Yi
Breaking Historical Cycles of Governance: CPC`s Dual Path of Public Supervision and Self-Revolution
CPC Adopts Historic Decision on Unswervingly Advancing Full and Rigorous Self-Governance

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com