Saturday 7th of November 2026
|
|
|
Headlines : * গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা   * Trump blames Democrats winning midterms for US stocks fall   * বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম   * ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া   * গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত   * রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ   * টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার   * ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী   * হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন  

   বাংলা সংবাদ
৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
  Date : 06-11-2026

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়েছিল। ওই সময় বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় সংকট উত্তরণে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ৭ নভেম্বরের সংহতির চেতনার পুনর্জাগরণ ঘটে। সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।


রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার পরিবেশ বজায় রাখার পাশাপাশি জাতীয় সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

রাষ্ট্র পরিচালনায় ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রমজানের অজুহাতে আগেভাগেই বাড়ছে ছোলার দাম
Understanding the CPC Is Essential to Comprehending Modern China: Shen Haixiong

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com