Friday 13th of November 2026
|
|
|
Headlines : * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প   * জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ   * দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী   * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২   * PM, wife attend dinner hosted by Erdogan for world leaders  

   বাংলা সংবাদ
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  Date : 12-11-2026

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।


সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5        
  
  সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩
বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প
মানবপাচার-ডিজিটাল অপরাধ দমনে আইজেএমের সঙ্গে কাজ করবে পুলিশ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com