Saturday 14th of November 2026
|
|
|
Headlines : * Turkey, Qatar sign defence agreement   * উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক   * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প   * জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ   * দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী   * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty  

   বাংলা সংবাদ
এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
  Date : 13-11-2026

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তারা এ হামলা চালায় বলে জানিয়েছে ইয়েমেনি সরকার। ব্যালিস্টিক মিসাইল হামলাকে ‘বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে সরকার।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনি সরকার হামলার তথ্য দেওয়ার আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের রাজধানী সানা হলেও; বর্তমানে এটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। ফলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।

ইয়েমেনি সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেছেন, “সর্বশেষ হামলা সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। এটি উত্তেজনা বৃদ্ধিকেও প্রকাশ করেছে।”

যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে পাল্টা হামলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা



সংবাদটি পড়া হয়েছে মোট : 34        
  
  সর্বশেষ
Turkey, Qatar sign defence agreement
উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com