Tuesday 17th of November 2026
|
|
|
Headlines : * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা   * গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি   * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি   * মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী   * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement  

   বাংলা সংবাদ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
  Date : 16-11-2026

সিরাজগঞ্জে ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বেরিয়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার মধ্যে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান।

নিহতরা হলেন— সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সকালে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 21        
  
  সর্বশেষ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
গাজীপুরে ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি
নাহিদের সংবর্ধনা শেষে লন্ডনে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ
ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com