Thursday 19th of November 2026
|
|
|
Headlines : * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল   * ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে   * ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক   * খাগড়াছড়িতে পর্যটকবাহী দুই পিকআপে আগুন   * ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প   * PM urges all democratic forces to unite against “fascist” resurgence   * কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত   * CEC seeks end to NID service harassment  

   বাংলা সংবাদ
গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ
  Date : 18-11-2026

পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এরপরই যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

জাহিদ হোসেন খান আরও বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা পড়েছেন বেশি ভোগান্তিতে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30        
  
  সর্বশেষ
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
BNP, associate bodies protest banned AL`s anarchic activities
Red crabs begin annual march to sea on Australia`s Christmas Island

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com