Monday 23rd of November 2026
|
|
|
Headlines : * TCB plans to expand storage capacity to 100,000 tonnes   * Bangladesh declares Malaysian PM a VVIP ahead of his visit   * Indonesia candy factory fire: 24 body bags found, dozens missing   * পঞ্চগড়ে বাড়ছে শীত   * লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা   * বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম   * ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প   * উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই   * হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু   * If needed, constitutional amendment to ban AL permanently: Shahe Alam  

   বাংলা সংবাদ
পঞ্চগড়ে বাড়ছে শীত
  Date : 22-11-2026

হিমালয় অঞ্চলের হিমেল পরশে উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের প্রকৃতিতে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডার তীব্রতা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর পর থেকেই পরিবেশ শীতল হতে শুরু করে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতে বাড়ছে শীতের আমেজ।

আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ভোরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। সমতলের চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ জনপদে হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়ার এমন পরিবর্তনে স্থানীয়রাও ধীরে ধীরে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।


তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবে শীতের শুরু হয়েছে। সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30        
  
  সর্বশেষ
TCB plans to expand storage capacity to 100,000 tonnes
Bangladesh declares Malaysian PM a VVIP ahead of his visit
Indonesia candy factory fire: 24 body bags found, dozens missing
পঞ্চগড়ে বাড়ছে শীত

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com