Tuesday 24th of November 2026
|
|
|
Headlines : * চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু   * লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি   * ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা   * ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন   * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ   * TCB plans to expand storage capacity to 100,000 tonnes   * Bangladesh declares Malaysian PM a VVIP ahead of his visit   * Indonesia candy factory fire: 24 body bags found, dozens missing   * পঞ্চগড়ে বাড়ছে শীত  

   বাংলা সংবাদ
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা
  Date : 23-11-2026

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দুই বছরেরও বেশি সময় থাকার পর আগামী বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের আগস্টে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা। এর কয়েক মাস পর তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া, তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: রয়টার্স



সংবাদটি পড়া হয়েছে মোট : 34        
  
  সর্বশেষ
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ফের বাড়লো সোনার দাম
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com