Sunday 29th of November 2026
|
|
|
Headlines : * Defeated forces trying to portray Bangladesh as a unstable state: Rizvi   * Bangladesh to join Franco-Mexican initiative seeking restriction on UNSC veto power   * PM urges principals to introspect on education quality, shun factionalism   * অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য   * ফের খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ   * প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক   * পুলিশে রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   * শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর   * UN refugee agency seeks $7.1 bn in 2027   * Mid-day meals for 1.1cr primary students from 2027: Zubaida Rahman  

   বাংলা সংবাদ
ফের খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  Date : 28-11-2026

নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা থেকে কয়েকটি গাড়ি গোপালগঞ্জ-পদ্মা সেতু পার হয়ে ঢাকায় গেছে। কিন্তু দুপুরের পর থেকে গোপালগঞ্জের সড়কে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় খুলনা থেকে কোনো গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

তিনি আরও বলেন, আমরা গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছে না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার রাস্তা ব্যবহার করা হবে। দুপুরের পর থেকে সকল যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করবে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ রাস্তায় পরিবহন বন্ধ রাখা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 45        
  
  সর্বশেষ
Producer and Consumer Service Exports Included Separately: Beijing’s New Trade Blueprint
Keeping Promises Is the True Appeal and Strength of China-Pakistan Relations: Ahsan Iqbal Chaudhry
Sri Lankan Prime Minister Dr. Harini Amarasuriya Inaugurates Broadcast of the Documentary in Colombo
New History in Shenzhou-24 Mission: Pakistan’s Muhammad Zeeshan Ali Arrives at Tiangong Space Station

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com