Friday 12th of June 2026
|
|
|
Headlines : * Thai princess dies aged 47 after three years in hospital: palace   * Trump pulls back on Iran strike threats amid signs of diplomatic progress   * Hwang in-beom inspires South Korea’s 2-1 comeback victory over the Czech Republic   * PM unveils commemorative stamp marking FIFA World Cup   * `Central theme of this year`s budget is inclusion of every citizen`   * Proposed budget approved in Cabinet meeting   * US launches strikes on Iran after Apache helicopter shot down   * Iran says Gulf nations have `responsibility` to halt US, Israeli strikes   * Govt to procure 10,000 MT lentils to stabilize market prices   * Cricketer Nasir, wife acquitted from adultery case  

   বাংলা সংবাদ
চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  Date : 11-06-2026

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়া এলাকার মো. ছাবেরের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার জয়নগর এলাকায় এক তরুণীকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) অধ্যাদেশের ৯(৩) ধারায় দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে ছাগল আনতে গিয়ে ওই তরুণী আসামিদের কবলে পড়েন। পরে এক আসামি মোবাইল ফোনে অন্যদের ডেকে এনে তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার পলাতক এক আসামি বাকলিয়া থানা এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



  
  সর্বশেষ
Russian strike kills one in northeast Ukraine: regional authorities
Remittance inflow surges 25.83pc in 1st 10 days of June
Thai princess dies aged 47 after three years in hospital: palace
Iran says hasn`t reached a final decision on deal with US

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com