Friday 12th of June 2026
|
|
|
Headlines : * Thai princess dies aged 47 after three years in hospital: palace   * Trump pulls back on Iran strike threats amid signs of diplomatic progress   * Hwang in-beom inspires South Korea’s 2-1 comeback victory over the Czech Republic   * PM unveils commemorative stamp marking FIFA World Cup   * `Central theme of this year`s budget is inclusion of every citizen`   * Proposed budget approved in Cabinet meeting   * US launches strikes on Iran after Apache helicopter shot down   * Iran says Gulf nations have `responsibility` to halt US, Israeli strikes   * Govt to procure 10,000 MT lentils to stabilize market prices   * Cricketer Nasir, wife acquitted from adultery case  

   বাংলা সংবাদ
সুদানে ড্রোন হামলায় নিহত ২৩
  Date : 12-06-2026

সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ড্রোন হামলায় অন্তত ১৫ থেকে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর চালানো হামলায় বহু মানুষ হতাহত হন। খবর আলজাজিরার।

স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লাউয়ার্স জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, এল-ওবেইদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫ জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোন হামলাগুলো আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যপণ্য বহনকারী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকায় আঘাত হানে।

ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে আরএসএফ তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি এবং অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন এক সপ্তাহেরও কম সময় আগে আবু জাইমা শহরের প্রধান বাজারে আরেকটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ওই হামলার দায়ও এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে ড্রোন যুদ্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।



  
  সর্বশেষ
Russian strike kills one in northeast Ukraine: regional authorities
Remittance inflow surges 25.83pc in 1st 10 days of June
Thai princess dies aged 47 after three years in hospital: palace
Iran says hasn`t reached a final decision on deal with US

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com