Tuesday 30th of June 2026
|
|
|
Headlines : * মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড   * Over 58,000 buildings likely damaged or destroyed in Venezuela: satellite data   * Speaker Hafiz Uddin to join Khameni’s funeral in Tehran   * কুড়িগ্রামে পানিবন্দি ১০ হাজার মানুষ   * ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড   * শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা   * হবিগঞ্জ সীমান্তে আবারও পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি   * যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান   * বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার   * ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!  

   বাংলা সংবাদ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ার
  Date : 30-06-2026

গতকাল অনন্তলোকে পাড়ি জমিয়েছেন নন্দিত চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। আজ ভারাক্রান্ত হৃদয়ে শেষ শ্রদ্ধায় তাকে বিদায় জানাচ্ছেন সংস্কৃতির মানুষেরা। বেলা ১১টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শিল্পগুরুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমদু খৈয়ম। শ্রদ্ধা জানিয়েছেন নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামানসহ অনেকে।

সাংগঠনিকভাবে বাংলার ‘পাপেটবন্ধু’কে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, নাগরিক নাট্য সম্প্রদায়, গণতান্ত্রিক বাম ঐক্য, শিল্পকলা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, আইটিআই বাংলাদেশ, প্রাচ্যনাট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উদীচী শিল্পগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ অনেক সংগঠন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিথর মুস্তাফা মনোয়ারকে নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীরা। সবশেষে তাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের শিল্প-সংস্কৃতির এই কিংবদন্তী।



  
  সর্বশেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
Over 58,000 buildings likely damaged or destroyed in Venezuela: satellite data
Trump says Iran meeting to take place in Qatar
Speaker Hafiz Uddin to join Khameni’s funeral in Tehran

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com