Wednesday 8th of July 2026
|
|
|
Headlines : * চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, ২৪ ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টি   * আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত   * দেশের ইতিহাসে রেকর্ড খাদ্য মজুদ   * ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ   * জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী   * স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি   * পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন   * আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী   * Oil tanker hit by `unknown projectile` in Strait of Hormuz region: maritime agency   * SW Pacific facing `increasing risk` from ocean warming: UN  

   বাংলা সংবাদ
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, ‘ভয়াবহ প্রতিশোধের’ হুঁশিয়ারি
  Date : 08-07-2026

 

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে- এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তবে এই হামলার ভয়াবহ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের সামরিক বাহিনী। খবর: আল-জাজিরার।

ইরানের গণমাধ্যমগুলো বলছে, ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির যে ছাড় দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, সর্বশেষ একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত পরিচয়ের একটি ড্রোন (ইউএভি) আঘাত হানে। এতে জাহাজটির কাঠামোর সামান্য ক্ষতি হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি। পরে জাহাজটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

এরও আগে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় আরও দুটি জাহাজে হামলা হয়। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়। ইউকেএমটিও জানায়, জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল জাহাজটির বাম পাশে আঘাত হানে।

অন্য একটি জাহাজেও হামলায় কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওই ঘটনাতেও কেউ আহত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।



  
  সর্বশেষ
Rescuers search for missing in China storms after 100,000 evacuated
Oil rises moderately as Mideast tensions spike again
US, Iran trade strikes in new threat to ceasefire
Switzerland beat Colombia on penalties to reach World Cup quarter-finals

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com