Wednesday 8th of July 2026
|
|
|
Headlines : * চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, ২৪ ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টি   * আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত   * দেশের ইতিহাসে রেকর্ড খাদ্য মজুদ   * ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ   * জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী   * স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি   * পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন   * আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী   * Oil tanker hit by `unknown projectile` in Strait of Hormuz region: maritime agency   * SW Pacific facing `increasing risk` from ocean warming: UN  

   বাংলা সংবাদ
পতনের পরও বক্স অফিসে বাজিমাত, ৫৫ কোটির পথে ইমতিয়াজ আলীর সিনেমা
  Date : 08-07-2026

পরিচালক ইমতিয়াজ আলীকে বলা হয় বলিউডের রোমান্সের ফেরিওয়ালা। অনেকে তাকে সিনেমায় প্রেমের কবিও বলেন। কেউ আখ্যা দেন দার্শনিক। তার সিনেমায় প্রেম আসে সাধণা, আরাধনা হয়ে। নতুন করে আরও একটি রোমান্টিক চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। এর নাম ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’।

ছবিটি বক্স অফিসে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রেখেছে। মুক্তির চতুর্থ সোমবারেও সিনেমাটি আয় করেছে আনুমানিক ৬০ লাখ রুপি। যদিও আগের শুক্রবারের তুলনায় আয়ে প্রায় ৪০ শতাংশ কমেছে।

চার সপ্তাহের চতুর্থ সপ্তাহের প্রথম চার দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে ছবিটির মোট নেট আয় এখন ৫৪ কোটি ৫০ লাখ রুপি।

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহ শেষে ছবিটির আয় ৫৮ থেকে ৬০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে। তবে নতুন মুক্তিপ্রাপ্ত ‘আলফা’ এবং আগামী সপ্তাহে মুক্তি পেতে যাওয়া ‘ধামাল ৪’-এর কারণে ছবিটির সামনে প্রতিযোগিতা আরও বাড়বে।

সবকিছু বিবেচনায় ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’-এর চূড়ান্ত ভারতীয় বক্স অফিস আয় প্রায় ৬৫ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অঙ্ক হয়তো একে বড় হিটের তকমা দেবে না, তবে এটিকে সফল সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মুক্তির প্রথম দিনে মাত্র ১ কোটি রুপি আয় করলেও ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া (ওয়ার্ড অব মাউথ) সিনেমাটিকে ধীরে ধীরে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

ভারতে ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’ ছবির বক্স অফিস আয়:

প্রথম সপ্তাহ: ১১.৫০ কোটি রুপি
দ্বিতীয় সপ্তাহ: ২১.২৫ কোটি রুপি
তৃতীয় সপ্তাহ: ১৬.২৫ কোটি রুপি
চতুর্থ শুক্রবার: ১.০০ কোটি রুপি
চতুর্থ শনিবার: ১.৮০ কোটি রুপি
চতুর্থ রোববার: ২.১০ কোটি রুপি
চতুর্থ সোমবার (আনুমানিক): ৬০ লাখ রুপি

মোট আয় (ভারত): ৫৪.৫০ কোটি রুপি



  
  সর্বশেষ
Rescuers search for missing in China storms after 100,000 evacuated
Oil rises moderately as Mideast tensions spike again
US, Iran trade strikes in new threat to ceasefire
Switzerland beat Colombia on penalties to reach World Cup quarter-finals

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com