Monday 7th of September 2026
|
|
|
Headlines : * গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩   * রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা   * লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী   * ৩ কোটি টাকার জমি দেড় কোটিতে রেজিস্ট্রি, দুদকের অভিযান   * ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ   * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি  

   বাংলা সংবাদ
বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে জমবে শাকের পাকোড়া, রইলো রেসিপি
  Date : 13-08-2026

বৃষ্টির শব্দ শুনলেই এক কাপ চা খেতে ইচ্ছে করে। জানালার পাশে বসে এক কাপ গরম চা আর সঙ্গে মুচমুচে পাকোড়া বাঙালির কাছে এর চেয়ে আরামদায়ক বিকেল আর কিছুতেই হতে পারে না। আলু, পেঁয়াজ কিংবা বেগুনের পাকোড়া তো অনেক খেয়েছেন, এবার তৈরি করতে পারেন শাকের পাকোড়া। পালং, লালশাক কিংবা পুঁইশাকসহ যে কোনো শাক দিয়েই সহজে বানানো যায় এই নাশতা।

উপকরণ
কুচি করে কাটা যে কোনো শাক ২ কাপ
বেসন ১ কাপ
পেঁয়াজ কুচি ১ আধা কাপ
কাঁচামরিচ কুচি ২-৩টি
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
চালের গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
পানি প্রয়োজনমতো
ভাজার জন্য তেল

প্রস্তুত প্রণালি
প্রথমে শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শাক কুচি করে একটি বড় বাটিতে রাখুন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। শাক থেকে কিছুটা পানি বের হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়। ঘন থাকলে পাকোড়া সহজে আকার ধরে এবং বেশি মুচমুচে হয়।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। এবার হাত দিয়ে অল্প অল্প করে শাকের মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। একসঙ্গে বেশি পাকোড়া দেবেন না। এতে তেলের তাপমাত্রা কমে গিয়ে পাকোড়া মুচমুচে হওয়ার বদলে তেলতেলে হয়ে যেতে পারে।
পাকোড়াগুলো দুই পাশ থেকে বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন। টমেটো সস, বা ধনেপাতার চাটনির সঙ্গে পাকোড়া পরিবেশন করুন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 84        
  
  সর্বশেষ
Sylhet: Younger brother allegedly hacked to death by assailants seeking elder brother
Call to Deepen China-Russia Cooperation for Development in Northeast Asia
China Offers Satellite Data and Weather Support to Help Nepal Respond to Disasters
PLA Deploys 726 Officers and Soldiers After Landslide in Xizang

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com