Monday 7th of September 2026
|
|
|
Headlines : * গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩   * রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা   * লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী   * ৩ কোটি টাকার জমি দেড় কোটিতে রেজিস্ট্রি, দুদকের অভিযান   * ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ   * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি  

   বাংলা সংবাদ
কিবলার দিক থেকে কতটুকু ঘুরে গেলে নামাজ নষ্ট হয়?
  Date : 13-08-2026

প্রশ্ন: নতুন কোনো জায়গায় গিয়ে নামাজ পড়ার সময় বারবার সন্দেহ হয় আমি পুরোপুরি কিবলামুখী হতে পেরেছি নাকি এদিক-সেদিক হয়ে গেছে। আমি যদি পুরোপুরি কিবলামুখী না হতে পারি, একটু এদিক-সেদিক হয়, তাহলে কি নামাজ হবে?

উত্তর: কাবা মুসলমানদের কিবলা। মুসলমান মসজিদুল হারামে কাবার সামনে বা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, নামাজের সময় কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গা থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেন, তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও, তোমরা যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। (সুরা বাকারা: ১৪৪)

তবে যারা কাবার সামনে রয়েছে, কাবাকে সরাসরি দেখছে, তাদের কাবামুখী বা কিবলামুখী হওয়ার পদ্ধতি আর যারা দূরে রয়েছে তাদের কিবলামুখী হওয়ার পদ্ধতি এক রকম নয়।

যারা কাবার সামনে আছে এবং কাবা দেখতে পাচ্ছে তারা তো সরাসরি কাবা বরাবর মুখ করেই নামাজ আদায় করবে। আর যারা দূরে রয়েছে, কাবা দেখছে না, তাদের জন্য পুরোপুরি কাবামুখী হওয়া জরুরি নয়। বরং কাবা যে দিকে অবস্থিত ওই দিকটিই তাদের কিবলা। তারা ওই দিকে ফিরে নামাজ আদায় করলেই নামাজ হয়ে যাবে, চেহারা পুরোপুরি কাবা বরাবর না হলেও।

নামাজে যথাযথভাবে কিবলামুখী হওয়ার চেষ্টা করতে হবে। ইচ্ছাকৃতভাবে ডানে বা বামে ঘোরা যাবে না। এরপরও ভুল করে বা কোনো অসুবিধান কারণে কিবলার দিক থেকে ৪৫ ডিগ্রি পরিমাণ পর্যন্ত ডানে বা বামে সরে গেলেও নামাজ শুদ্ধ হবে। এর চেয়ে বেশি পরিমাণ ঘুরে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে।

যেমন কোনো এলাকার কিবলার দিক যদি ২৭৭ ডিগ্রিতে হয় তাহলে এর থেকে উত্তরে ২৭৭+৪৫=৩২২ ডিগ্রি পর্যন্ত সিনা ঘুরে গেলেও নামাজ হয়ে যাবে। এর চেয়ে বেশি ঘুরলে নামায শুদ্ধ হবে না। তেমনি এর থেকে দক্ষিণে ২৭৭-৪৫=২৩২ ডিগ্রি পর্যন্ত ঘুরে গেলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। এর চেয়ে বেশি দক্ষিণে ঘুরলে নামাজ শুদ্ধ হবে না।



সংবাদটি পড়া হয়েছে মোট : 88        
  
  সর্বশেষ
Sylhet: Younger brother allegedly hacked to death by assailants seeking elder brother
Call to Deepen China-Russia Cooperation for Development in Northeast Asia
China Offers Satellite Data and Weather Support to Help Nepal Respond to Disasters
PLA Deploys 726 Officers and Soldiers After Landslide in Xizang

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com