Thursday 20th of August 2026
|
|
|
Headlines : * ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত   * ৩ জেলার ডিসি প্রত্যাহার   * বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো   * কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু   * অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী   * মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী   * নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান   * শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা   * ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার: সড়কমন্ত্রী   * এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা
  Date : 17-08-2026

দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্দে হিচিলেমা। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার ভোরে ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, হিচিলেমা প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। তবে নির্বাচনের আগে ও পরে সহিংসতা, বিরোধী নেতাদের গ্রেফতার এবং ভোটের ফল পরিবর্তনের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এটি ছিল প্রেসিডেন্ট পদে হিচিলেমার সপ্তমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা। অন্যদিকে, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য মুন্ডুবিলের এটি ছিল প্রথম নির্বাচনী লড়াই। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হওয়ার সুবিধার কারণে হিচিলেমাই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছিল।

১৩ আগস্টের ভোটের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নির্বাচনের রাতেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। সেদিন রাতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে কর্তৃপক্ষ। গ্রেফতার হওয়াদের মধ্যে বিরোধী দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও ছিলেন। অভিযানের সময় গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। ওই সময় মুন্ডুবিলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরদিন ভোটকেন্দ্রের কর্মীদের ওপর হামলা এবং ব্যালট পেপার চুরির অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন কয়েক ঘণ্টার জন্য ভোট গণনা স্থগিত করে।

মুন্ডুবিলে দাবি করেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল সংবলিত ফরমে সম্ভাব্য কারচুপির তথ্য তিনি পেয়েছেন। এ বিষয়ে তিনি জরুরি ভিত্তিতে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানান। তবে হিচিলেমার শিবির মুন্ডুবিলের এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে। সূত্র: আল জাজিরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 36        
  
  সর্বশেষ
Rebuilding the Economy: What the Government’s First 180 Days Really Mean
China Moves to Expand Consumption and Revitalize Lower-Tier Markets
China and Bangladesh Build New Bridges Through Fashion and Textiles
Xi Jinping-Daniel Noboa Meeting: Consensus Reached on Strengthening Strategic Cooperation

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com