Monday 24th of August 2026
|
|
|
Headlines : * দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে   * বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা   * President pays tribute at National Memorial   * PM calls for pilot project to develop e-health platform   * ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ   * কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ   * জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা   * চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও করছি : স্বরাষ্ট্রমন্ত্রী   * রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন  

   বাংলা সংবাদ
পুকুরে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু
  Date : 23-08-2026

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। এক পর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

চান মোল্লা আরও বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কান্তা দাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তারা মারা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 24        
  
  সর্বশেষ
Lion Gani Miah Babul Receives `Poet Al Mujahedi Memorial Award`
খালেদা জিয়ার সাজে চমক, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী
পুকুরে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : নতুন তথ্যমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com