Friday 4th of September 2026
|
|
|
Headlines : * মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের   * ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর কাজ চলছে, স্বীকার করল ইসরায়েল   * ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা   * সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল উদ্বোধন   * নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০   * সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী   * চট্টগ্রাম থেকে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার   * লোডশেডিং কমবে ‘খুব স্বল্প সময়ের মধ্যে’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা   * নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার   * শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল  

   বাংলা সংবাদ
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
  Date : 02-09-2026

মিশরের দক্ষিণ সিনাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত ২৮ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের দিকে যাচ্ছিল। নুয়াইবা থেকে সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে যাত্রীদের আম্মানে যাওয়ার কথা ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন ছিল। এটি কোনো পর্যটন দল বা পর্যটন ভ্রমণের বাস ছিল না।

জর্ডানের গণমাধ্যম ও স্থানীয় কয়েকটি সূত্র এর আগে জানিয়েছিল, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক ও একটি শিশু রয়েছে। তবে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে, ৯ জনকে সেন্ট ক্যাথরিন হাসপাতালে এবং ৬ জনকে আল-ফাইরুজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারীরা দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাকর্মী মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 25        
  
  সর্বশেষ
Xi Jinping and Peng Liyuan Visit the Grand Egyptian Museum with Sisi
SCO Poised to Play a Greater Role in Global Peace and Development
China and Egypt Pledge to Strengthen Ties Through Equality, Mutual Trust and Cooperation
Climate Change Is a Common Crisis for Humanity: Chinese Foreign Ministry Spokesperson

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com