Friday 4th of September 2026
|
|
|
Headlines : * মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের   * ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর কাজ চলছে, স্বীকার করল ইসরায়েল   * ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা   * সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল উদ্বোধন   * নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০   * সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী   * চট্টগ্রাম থেকে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার   * লোডশেডিং কমবে ‘খুব স্বল্প সময়ের মধ্যে’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা   * নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার   * শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল  

   বাংলা সংবাদ
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু
  Date : 02-09-2026

গাইবান্ধার সাঘাটায় বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরেছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজ ঘরে বৈদ্যুতিক লাইনের সংযোগসংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন মোশারফ। এ সময় মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক তারে কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, মোশারফ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক দিন আগেই তিনি বাড়িতে ফিরেছিলেন। বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 33        
  
  সর্বশেষ
Xi Jinping and Peng Liyuan Visit the Grand Egyptian Museum with Sisi
SCO Poised to Play a Greater Role in Global Peace and Development
China and Egypt Pledge to Strengthen Ties Through Equality, Mutual Trust and Cooperation
Climate Change Is a Common Crisis for Humanity: Chinese Foreign Ministry Spokesperson

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com