Sunday 6th of September 2026
|
|
|
Headlines : * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি   * ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ   * বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী   * কৌশলগত ‘চিকেনস নেক’-এ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত   * ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা   * ২০২২ সালের পর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ   * শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু  

   বাংলা সংবাদ
প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
  Date : 05-09-2026

বাংলা নাটকের এ সময়ের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দুজন জুটি বেঁধে অনেক নাটক করেছেন। দর্শকের ভালোবাসাও জিতেছেন। ব্যক্তিগত জীবনেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। যদিও গুঞ্জনকে তারা পাত্তা দেননি। বরং পারষ্পরিক সম্পর্ককে পেশাদার ও বন্ধুত্ব বলে উল্লেখ করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।

এদিকে মাঝে অনেকদিন ইয়াশ-তটিনী একসঙ্গে নাটক করেননি। ফলে দর্শকও তাদের রসায়নের অভাব বোধ করছিল। সে বিরতি ভাঙছে ক্রমশ। এবার অন্তর্জালে এসেছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে নাটকটি।

নিজের গল্প-চিত্রনাট্যে ‘কাবিননামা’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে ইয়াশ ও তটিনীর সঙ্গে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমাল প্রমুখ।

প্রচারের পর থেকে বিপুল সাড়া পাচ্ছে ‘কাবিননামা’। এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ। বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ইয়াশ-তটিনীর যুগলবন্দীর জন্য। নাটকের কমেন্ট বক্সেও মন্তব্য ছাড়িয়েছে দুই হাজার। তাতে অধিকাংশ দর্শকই ইয়াশ-তটিনী জুটির প্রশংসা করেছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 28        
  
  সর্বশেষ
Xi Jinping Praises “Little Trumpet” for Supporting the Healthy Development of Children
China-Russia Energy Cooperation a Model of Mutually Beneficial Cooperation: Xi Jinping
32nd APEC SME Ministerial Meeting Held in Guangzhou
PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com