Sunday 6th of September 2026
|
|
|
Headlines : * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি   * ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ   * বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী   * কৌশলগত ‘চিকেনস নেক’-এ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত   * ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা   * ২০২২ সালের পর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ   * শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু  

   বাংলা সংবাদ
মানুষের অর্থ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: জামায়াতে আমির
  Date : 05-09-2026

মানুষের কষ্টার্জিত টাকা এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় সীতাকুণ্ড পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মানুষের আয় বাড়েনি, বরং দায় ও ব্যয় বেড়েছে। মানুষের টাকা কোথায় যায়? চাঁদাবাজদের পকেটে যায়, দুর্নীতিবাজদের পকেটে যায়। এসব পকেট বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারে আসার আগে তারা যেসব ওয়াদা করেছে, তার মধ্যে একটি-দুইটি কার্ড বিতরণ ছাড়া আর কোনো ওয়াদা তারা রক্ষা করেনি।’

তার আহ্বান, মানুষের অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। একইসঙ্গে তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান।

এর আগে বিকেলে ফেনীর পথসভায় জামায়াত আমির সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা দেশের ধ্বংস সাধন করবেন, সর্বপর্যায়ে আপনারা বেপরোয়া-নির্লজ্জ-বেহায়াপনা করবেন, আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে?’

তিনি বলেন, ‘বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, যেখানেই জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে, সেখানেই গর্জন করা, সেখানেই বাধা দেওয়া, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা। আপনারা জনগণের অধিকার নিয়ে টান দিলে বিরোধী দল কঠোরভাবে তা প্রতিরোধ করবে।’

জামায়াত আমির হুঁশিয়ারি দেন, ‘আমরা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামি নাই। দেশে আবার নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। নতুন করে কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। এর পরিণাম ভয়াবহ হবে।’

এসময় আরও বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদসহ অনেকে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 36        
  
  সর্বশেষ
Xi Jinping Praises “Little Trumpet” for Supporting the Healthy Development of Children
China-Russia Energy Cooperation a Model of Mutually Beneficial Cooperation: Xi Jinping
32nd APEC SME Ministerial Meeting Held in Guangzhou
PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com