Sunday 6th of September 2026
|
|
|
Headlines : * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি   * ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ   * বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী   * কৌশলগত ‘চিকেনস নেক’-এ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত   * ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা   * ২০২২ সালের পর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ   * শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু  

   বাংলা সংবাদ
৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
  Date : 05-09-2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রশ্ন করা উচিত কেন তারা জনগণের ওপর ‘জুলুম’ করেছেন।

তিনি বলেন, জনগণের দাবি আদায়ে বর্তমানে ছয় দফা নিয়ে আন্দোলন চলছে, এসব দাবির বিষয়ে জবাবদিহি না হলে তা এক দফা দাবিতে পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের শেষ কর্মসূচির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা লং মার্চ করেছি তাদের দাবি নিয়ে, যাদের সন্তানদের বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়া হয়েছে। আমরা লং মার্চ করেছি তাদের দাবি নিয়ে, যাদের সন্তান পড়তে-বসতে বিদ্যুৎ পায় না। আমরা লং মার্চ করেছি সেই পরিবারের জন্য, যেখানে রান্নাঘরে গিয়ে গ্যাসের চাবি ঘোরানোর পরও গ্যাস পাওয়া যায় না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্যই যদি আমরা যুদ্ধ করি, তাহলে আপনাদের ঘরে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, দল করেছেন আজ রাতে তাদের ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন, কেন তোমরা জনগণের ওপর জুলুম করেছ? কেন জাতিকে বিধ্বস্ত করেছ? নতুন করে কেন করছ?

তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আমরা আপনার কাছে বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের দায়িত্ব দিয়েছি। আমরা দায়িত্ব দিয়েছি যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনার।

ওসমান হাদির বিচার প্রসঙ্গে পাটওয়ারী বলেন, তারেক রহমান বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বিচার দাবিতেও তারা লং মার্চ করছেন।

তিনি বলেন, আমরা কড়ায়-গণ্ডায় তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ছয় দফা দাবি বুঝে নেবো। যদি ছয় দফা দাবির বিষয়ে তারেক রহমান জবাবদিহি করতে ব্যর্থ হন, তাহলে কী হবে? সেটা হবে এক দফা।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ২০২৪ সালে নয় দফা এক দফায় পরিণত হয়েছিল। তখন লং মার্চে আপনারা সবাই ঢাকায় গিয়েছিলেন। স্লোগান ছিল ‘ঢাকা আসো জনতা, ছাড়তে হবে গদি’। এবারও ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে।

চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের জবাব চাইতে প্রস্তুত আছেন? চট্টগ্রামবাসী জবাব চায়। তার কাছ থেকে জবাব আদায় করেই ছাড়বে। এটাই চট্টগ্রামের ধর্ম।

তিনি আরও বলেন, আশা করি যেকোনো ধরনের আন্দোলন-সংগ্রামের জন্য আপনারা প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে ঢাকায় গিয়ে কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।

গণদাবি বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের লালদিঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27        
  
  সর্বশেষ
Xi Jinping Praises “Little Trumpet” for Supporting the Healthy Development of Children
China-Russia Energy Cooperation a Model of Mutually Beneficial Cooperation: Xi Jinping
32nd APEC SME Ministerial Meeting Held in Guangzhou
PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com