Tuesday 8th of September 2026
|
|
|
Headlines : * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল   * আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন   * কেপ ভার্দেতে বাস খাদে, ২৫ শিশু-কিশোরের মৃত্যু   * সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি   * হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা   * বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম   * যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত  

   বাংলা সংবাদ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
  Date : 07-09-2026

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২.১৪ ডলারে দাঁড়িয়েছে।


তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

অপর দিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবেই তারা সামরিক অভিযান পরিচালনা করেছে।


উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে আবারও বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 58        
  
  সর্বশেষ
Only 30,311 doctors serving in govt hospitals against 41,806 approved posts: Health Minister
PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী
রাজবাড়ীতে নৌকা বাইচ উপভোগ করল হাজারো মানুষ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com