Tuesday 8th of September 2026
|
|
|
Headlines : * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল   * আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন   * কেপ ভার্দেতে বাস খাদে, ২৫ শিশু-কিশোরের মৃত্যু   * সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি   * হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা   * বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম   * যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত  

   বাংলা সংবাদ
রাজবাড়ীতে নৌকা বাইচ উপভোগ করল হাজারো মানুষ
  Date : 07-09-2026

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি। বিকেল গড়াতেই বিলের দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার দর্শনার্থী। নারী, শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। ছয়টি সুসজ্জিত নৌকার অংশগ্রহণে বৈঠার তালে তালে মুখর হয়ে ওঠে বিলের পরিবেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়ায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্‌বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।

বাইচ শুরুর সঙ্গে সঙ্গে বদলে যায় বিলের পরিবেশ। মাঝি-মাল্লাদের কণ্ঠে ভেসে আসে জারি-সারি ও লোকগানের সুর। সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে নৌকাগুলো। কখনো একটি নৌকা এগিয়ে যায়, আবার মুহূর্তেই পেছন থেকে অন্য নৌকা এসে টক্কর দেয়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিলের চারপাশ।

শেষ পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম হয় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের ‘বাংলার দুলদুল’। দ্বিতীয় হয় জামালপুর ইউনিয়নের আব্দুল মান্নানের নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে রাসেল ফকিরের নৌকা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অর্জনকারী নৌকার মাঝিদের দেওয়া হয় একটি ফ্রিজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার মাঝিরা পান এলইডি টেলিভিশন।

প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নৌকা বাইচ দেখতে বিলের মধ্যে এত দর্শনার্থীর উপস্থিতি তাকে মুগ্ধ করেছে। জেলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30        
  
  সর্বশেষ
Only 30,311 doctors serving in govt hospitals against 41,806 approved posts: Health Minister
PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী
রাজবাড়ীতে নৌকা বাইচ উপভোগ করল হাজারো মানুষ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com