Tuesday 8th of September 2026
|
|
|
Headlines : * সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত   * বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান   * রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ   * কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত   * বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ   * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল  

   বাংলা সংবাদ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
  Date : 07-09-2026

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় বাঁধন নিজে এ অভিযোগ করেন।

এ অভিনেত্রী জানান, স্থানীয় এক পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।

হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।


ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও করেন বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনার তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।

‌‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com