Tuesday 8th of September 2026
|
|
|
Headlines : * সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত   * বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান   * রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ   * কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত   * বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ   * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল  

   বাংলা সংবাদ
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
  Date : 08-09-2026

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী জমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- জুনাইরা ও তাসলিমা। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দেড় বছর বয়সী জমজ দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে দুইজন পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পরে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, জমজ দুই শিশুকে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জমজ শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com