Friday 11th of September 2026
|
|
|
Headlines : * From potato chips to silicon chips: lobbies cover all in Brussels   * PM will inaugurate Padma Barrage construction between Jan-March next year: Anee   * দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী   * নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ   * হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী   * বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা   * চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও   * Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated   * কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২   * Philippine ferry fire kills 5, 87 missing: coast guard  

   বাংলা সংবাদ
নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
  Date : 11-09-2026

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাতাঁর না জানায় তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা স্রোতে তলিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও উদ্ধার অভিযান সমন্বয় করছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 13        
  
  সর্বশেষ
From potato chips to silicon chips: lobbies cover all in Brussels
Iran president says pressure on country at critical, dangerous stage
Hajj registration for 2027 ends Sept 24
PM will inaugurate Padma Barrage construction between Jan-March next year: Anee

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com