Sunday 13th of September 2026
|
|
|
Headlines : * Zubaida stresses inclusive, affordable healthcare for all   * PM seeks more Chevron investment in gas sector   * PM to present new Bangladesh vision at UNGA: Humaiun   * ইন্দোনেশিয়া জাহাজডুবি, নিখোঁজ ১৪০ যাত্রী   * স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী   * ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী   * PM calls for collective efforts to build desired state   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর   * শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার   * আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার
  Date : 13-09-2026

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন একটি ঘর উপহার পেয়েছে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবার।


দীর্ঘদিনের কষ্ট ও মানবিক দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ ও পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ঘরটি নির্মাণ করা হয়।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকার কালিদাস পাহালিয়া নদীর পাশে নির্মিত এই ঘর উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে স্থানীয় ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় শহীদ হারুনুর রশিদের পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা বিরোধী দল ছিল, তাদের বাঁচার অধিকার ছিল না। বিএনপি মানবতার রাজনীতি করে, মানুষের রাজনীতি করে।


তিনি আরও বলেন, দলের নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে সব সময় রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত ও নিপীড়িত পরিবারগুলোর পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। নতুন বাড়ি পেয়ে শহীদ হারুনুর রশিদের পরিবারের সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিনের কষ্টের পর নতুন এই আশ্রয় তাদের জীবনে স্বস্তি ফিরিয়েছে বলে জানান তারা।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 12        
  
  সর্বশেষ
Zubaida stresses inclusive, affordable healthcare for all
PM seeks more Chevron investment in gas sector
PM to present new Bangladesh vision at UNGA: Humaiun
Local govt must be strengthened to consolidate democracy: President

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com