Saturday 19th of September 2026
|
|
|
Headlines : * রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন   * বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু   * তেজগাঁওয়ে গোপন বৈঠক থেকে জঙ্গর সদস্য সন্দেহে আটক ২৩   * এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ   * মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু   * সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি   * মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই   * সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি  

   বাংলা সংবাদ
এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
  Date : 18-09-2026

রাজধানীর মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একইদিন রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়।

ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

ককটেল বিস্ফোরণের বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে (২৬) এক অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এর মধ্যে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটালে ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 21        
  
  সর্বশেষ
রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা
সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com