Saturday 19th of September 2026
|
|
|
Headlines : * সৌদি-হুথি সংঘাতে জ্বালানি সংকট, বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম   * পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭, আহত ৮০   * বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা   * রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন   * বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু   * তেজগাঁওয়ে গোপন বৈঠক থেকে জঙ্গর সদস্য সন্দেহে আটক ২৩   * এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ   * মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  

   বাংলা সংবাদ
ফরিদপুরে থানার সামনে রাখা বাসে আগুন
  Date : 18-09-2026

 

ফরিদপুরে দুর্ঘটনা কবলিত জব্দ করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা কানাইপুর ইউনিয়নে করিমপুর হাইওয়ে থানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার সামনে সড়কের পাশে রাখা ছিল। শুক্রবার রাত সারে দশটার দিকে হঠাৎ বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। তবে তারা আসতে আসতেই আগুনে বাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে, বা কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সারে দশটার দিকে হঠাৎ করেই বাসটিতে আগুন জ্বলতে দেখেন তারা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
ফরিদপুরে থানার সামনে রাখা বাসে আগুন
সৌদি-হুথি সংঘাতে জ্বালানি সংকট, বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম
পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭, আহত ৮০

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com