Thursday 12th of November 2026
|
|
|
Headlines : * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২   * PM, wife attend dinner hosted by Erdogan for world leaders   * গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬   * খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ   * রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন   * Singapore launches gold storage service for central banks   * RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc  

   বাংলা সংবাদ
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
  Date : 12-11-2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর ভোর ৩টা ০১ মিনিট) ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলা একটি খননস্থলের পাশে থাকা তিনতলা ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরেকটি ভবনের দেয়ালও ভেঙে যায় এবং কয়েকটি বাসার ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে শিশু আছে কি না, তা নিশ্চিত করা হয়নি।


ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হচ্ছে। ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 28        
  
  সর্বশেষ
PM meets Maldives President at COP31
Trump to flex muscles on Asia tour after midterms losses
S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty
No technical difficulties preventing ISS operation after 2030 - NASA

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com