Friday 13th of November 2026
|
|
|
Headlines : * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২   * PM, wife attend dinner hosted by Erdogan for world leaders   * গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬   * খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ   * রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন   * Singapore launches gold storage service for central banks  

   বাংলা সংবাদ
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
  Date : 12-11-2026

নোয়াখালীর সুবর্ণচরে সড়কে ছড়িয়ে থাকা বালুতে চাকা পিছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন, শাহাদাত হোসেন (১৯), আব্দুল করিম (১৭) ও মো. শামীম (২০)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর–চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে, নিহত করিম উপজেলার হাজী গ্রামের শিউলি একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে ও অপর নিহত শামীম চরবাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। এরমধ্যে করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, করিম তার দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারের দিকে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর চাকা পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। তাদের মোটরসাইকেলের গতিও বেশি ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com