Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   Quran & Hadish
ইতালিতে বরিশাল সমিতির ভিন্নধর্মী আয়োজন
  Date : 08-08-2018

মিনহাজ হোসেন ইতালী থেকে :

ইতালিতে বাংলাদেশি সামাজিক সংগঠন ‘বরিশাল বিভাগ সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়।

কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বরিশাল বিভাগ সমিতি এ বনভোজনে অংশ নেন ইতালিতে বসবাসরত শত শত বাংলাদেশি। এতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়। রোমের অদূরে লাগো ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি (কাপো দি মন্তে ) পর্যটন কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়।

উক্ত বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির উপদেষ্টা শরিফ, গাজীপুর সমিতি ইতালীর আহবায়ক খলিল কাওসার শাহিন সহ প্রমুখ।

বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বরিশাল বিভাগ সমিতির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান সিকদার, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, নাজমুল হাসান তুহিন, আক্তার হোসেন, ফারুক সিকদার, মনির কমিশনার, ওহিদুজ্জামান সবুজ, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফিলু হাওলাদার, সম্মানিত সদস্য আতিয়ার রসুল কিটন। বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারন সম্পাদক জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি সাগর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মাষ্ঠার । বরিশাল যুব সমিতির সভাপতি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক সুজন সিকদার পরিচালনায় ও সভাপতি কামরুল আহসান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা লুত্তফর রহমান। তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ও যেকোনো সহায়তার আশ্বাস দেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান (মুলাদী), সালাম দুদরানী, সোহাগ (বরিশাল সদর), মিজান, শরিফ, টিটু হাওলাদার (মুলাদী), মিসেস সুইটি দিলীপ, মাহাবুব হোসেন, জামাল সরদার, কবির গরামী, নিজাম সরদার, মিসেস সুসান্ত দত্ত, মোঃ আমিনুল, জাহিদ হাসান, শান্তু ভূঁইয়া, অন্তু ভূঁইয়া সহ আরো অনেকেই।

 

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 912        
  
  সর্বশেষ
Nature, Tourism and the Economy: Unlocking the Potential of the Chittagong Hill Tracts
Effective Steps Needed to Prevent Food Waste
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com