Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   Quran & Hadish
ইতালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  Date : 28-10-2018

ইসমাইল হোসেন স্বপন, ইতালী থেকে:     

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদলের ইতালী শাখা। গত শনিবার রাত ৯ ঘটিকায় রোমের ভিত্তোরিও ফ্লেবার অব ইন্ডিয়ান রেস্টুরেন্টের হলরুমে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় ইতালী যুবদলেন নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল । গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র ও সমাজের সুষ্ঠু ও সুন্দর বিকাশ সম্ভব নয়। অথচ দেশে নেই কারও জীবনের নিরাপত্তা। নেই কথা বলার অধিকার। হারিয়েছি ভোটের অধিকারও। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইতালী যুবদলের সভাপতি জাকির হোসেন গণি, সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢালী নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি জনাব ফিরোজ খান, মঈনুল আলম খোকন, যুগ্নসাধারণ সম্পাদক জনাব শাহ্ মো: তৌহিদ কাদের, যুগ্নসাধারণ সম্পাদক জনাব আল-আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন প্রমুখ।

প্রধান অতিথি ঢালী নাসির উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রবাস থেকে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি আরো বলেন দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের বাক স্বাধীনতা বলতে এখন কিছুই নেই। মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ জোটের নেতাকর্মীদের হয়রানী করছে এই অবৈধ জুলুমবাজ সরকার। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা সরকার তত্তবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তিনি ইতালী যুবদলকে শক্তিশালী এবং আরো ঢেলে সাজানোর লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সভায় আর উপস্থিত ছিলেন যুবদল ইতালী শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব একে আজাদ, সহ-সভাপতি জনাব তৌহিদ সুমন, সহ-সভাপতি জনাব বাবুল তালুকদার, সহ-সভাপতি জনাব আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক জনাব মাসুম বিল্যাহসহ আরো অনেকেই।

 

 

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1014        
  
  সর্বশেষ
Nature, Tourism and the Economy: Unlocking the Potential of the Chittagong Hill Tracts
Effective Steps Needed to Prevent Food Waste
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com