Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   Quran & Hadish
ব্রিটেনে গভীর রাতে ৪ মসজিদে হামলা
  Date : 21-03-2019

গভীর রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে হাতুড়ি হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় মসজিদের জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে বুধবার রাতের এসব হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে। তারা শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলছে, রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, রাতে তারা হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।
বার্মিংহাম মসজিদ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা মসজিদ হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত।

বিবৃতিতে বলা হয়, বার্মিংহাম মসজিদ একটি প্রার্থনার জায়গা, একটি শান্তির জায়গা। এমন ঘটনা নেক্কারজনক বলে অবিহিত করে কাউন্সিল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1028        
  
  সর্বশেষ
Nature, Tourism and the Economy: Unlocking the Potential of the Chittagong Hill Tracts
Effective Steps Needed to Prevent Food Waste
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com