Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   Quran & Hadish
খালেদা জিয়াকে মুক্তির দাবি ইতালি যুবদলের
  Date : 03-10-2018

ইসমাইল হোসেন স্বপন.ইতালি থেকে :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল  নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেছে ইতালি যুবদলের নেতৃবৃন্দ।

ইতালি যুবদলকে পূর্ণাঙ্গ গঠন  সমাবেশে নেতারা এ দাবি জানান।

যুব সমাবেশে ইতালি বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের বন্দিশালা থেকে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তৃতায় ইটালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, বর্তমান দেশের মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত।আমরা যদি পুনরায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বাস্তবায়ন করতে পারি তবেই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পারে।

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ এবং দলের এই দুঃসময়ে সকল ভেদাভেদ ও পদ পদবী ছেড়ে শুধু দেশের কল্যাণে কাজ করতে হবে। নিজেদের মধ্যে  বিশৃঙ্খলা করে কোন লাভ হবে না।

ইটালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, যুবদল সব সময়ই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রামে ছিল। এখনো আছে। কোন স্বৈরাচার সরকার এই ইউরোপের মাটিতে পা রাখলে কঠিন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, নব গঠিত এই যুবদল অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী ভাবে গঠন করা হবে। এবং বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য প্রতিটি আন্দোলন ও সংগ্রামে ইটালি বিএনপি সঙ্গে কাজ করে যাবে।

রোম ছাড়াও বিভিন্ন প্রভিন্সিয়ার  লাতিনা তেরেসিনা বিএনপির সাধারণ সম্পাদক রিপন শরীফ খান, তেরেসিনা ফসিলন থেকে গোলাম মোস্তাফা, সফিক মাঝি, বাবুল তালোকদার, মিলান থেকে যুবনেতা রাজু খান, মোতাহার হোসেন, ভেনিস থেকে শরীফ হাওলাদার, আব্দুল তুষার, মোঃ শামীম হোসেন।  শেষে যুবদলের নেতা কর্মীরা তাদের সদস্য পদ সংগ্রহ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইটালি বিএনপির সহ-সভাপতি হাজী নূরে আলম, জহিরুল আলম, ফিরোজ খান, মইনুল আলম খোকন, আব্দুল কাদের বেপারী, আশরাফুল হক, আলম শাহ। বিশেষ বক্তা ছিলেন ইতালির বিএনপির যুগ্ম-সম্পাদক শাহ্ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1007        
  
  সর্বশেষ
Nature, Tourism and the Economy: Unlocking the Potential of the Chittagong Hill Tracts
Effective Steps Needed to Prevent Food Waste
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com