Friday 28th of August 2026
|
|
|
Headlines : * Nepal flood death toll rises to 579: disaster authority   * চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু   * নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ   * Death toll nears 400, rescuers search for 1,400 missing after Nepal-Tibet floods   * নেপালে বিপর্যয়ের মধ্যেই আরও একটি বন্যার শঙ্কা   * ভারতের ৪৫ বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত সংকট, বিদ্যুৎ ঘাটতির শঙ্কা   * নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত   * নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ   * পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক   * চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল  

   বাংলা সংবাদ
নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ
  Date : 28-08-2026

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। অপরদিকে এখনো নিখোঁজ আছেন প্রায় দুই হাজার মানুষ।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ আছেন ১ হাজার ৯২৪ জন। যারমধ্যে বিদেশি ৫১৭ জন।

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অপরদিকে নেপালের পুলিশ ৫৭৫ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। যারমধ্যে ৩৬টি দেশের নাগরিক আছেন। এরমধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এরসঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছেন।

যেখানে বন্যা হয় তার পাশেই অবস্থিত চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত। এই তিব্বতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস মানস সরোবর অবস্থিত। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানে যান পর্যটকরা। এছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ওই স্থানটিতে ঘুরতে যান। এ কারণে এক জায়গাতেই এত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত বুধবার সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানিতে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি, পাথর।

এই বানের শক্তি এতই বেশি ছিল যে এটি তার পথে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি- সব ভাসিয়ে নিয়ে গেছে এটি।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল। এরপর নতুন করে আর হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ভয়াবহ ওই বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি



সংবাদটি পড়া হয়েছে মোট : 12        
  
  সর্বশেষ
New chapter begins in Bangladesh-China technical education cooperation: Mahdi
Putin congratulates President Mirza Fakhrul
Nepal flood death toll rises to 579: disaster authority
আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com