Saturday 12th of September 2026
|
|
|
Headlines : * ফের বাড়ল সবজির দাম   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * From potato chips to silicon chips: lobbies cover all in Brussels   * PM will inaugurate Padma Barrage construction between Jan-March next year: Anee   * দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী   * নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ   * হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী   * বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা   * চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও   * Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated  

   বাংলা সংবাদ
নতুন পরিচয়ে হানিয়া আমির
  Date : 11-09-2026

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার পা রাখলেন সংগীতের জগতে। অভিনয়ের পাশাপাশি এবার সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয় তৈরি করলেন তিনি। নিজের প্রথম গান ‘পাবলো’ দিয়ে সংগীতে অভিষেক হয়েছে তার।

গানটির বিশেষত্ব হলো-এটি শুধু গেয়েই থেমে থাকেননি হানিয়া। গানটির কথা, সুর ও পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ফলে ‘পাবলো’ হানিয়ার জন্য হয়ে উঠেছে একেবারেই নিজের ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ।

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের বিনোদন অঙ্গনের একাধিক তারকা হানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নতুন উদ্যোগের প্রশংসা করেছেন।

তবে গানটির শেষ মুহূর্তে এসে দর্শকদের জন্য ছিল আরও একটি চমক। সেখানে দেখা যায় ভারতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। হানিয়ার গানের প্রশংসা করে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন রাখি।

রাখির এই উপস্থিতি হানিয়ার প্রথম গানকে আরও আলোচনায় নিয়ে এসেছে। দুই দেশের দুই পরিচিত তারকার এই সংযোগ নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

অভিনয়ে এরই মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। এবার সংগীতেও নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়ে নতুন যাত্রা শুরু করলেন তিনি। ‘পাবলো’ দিয়ে শুরু হওয়া এই পথচলা ভবিষ্যতে তাকে সংগীতের জগতেও নিয়মিত দেখা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18        
  
  সর্বশেষ
ফের বাড়ল সবজির দাম
নতুন পরিচয়ে হানিয়া আমির
আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো
Training and academic excellence are indispensable for ensuring state-of-the-art ultrasonography services: BMU Vice-Chancellor

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com