Thursday 22nd of October 2026
|
|
|
Headlines : * Coordinated efforts needed to resolve human-elephant conflict in Sherpur   * Focus turns to firms as Indonesia fire haze worsens   * সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা   * নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি   * কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২   * ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা   * ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত   * মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪   * ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র   * হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন  

   বাংলা সংবাদ
নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
  Date : 22-10-2026

 

নভেম্বরের শুরুতেই টানা তিনদিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ ছুটি মিলতে পারে। তবে মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি রয়েছে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শ্যামাপূজার ছুটি থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করে নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।


অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই। ফলে স্কুল-কলেজের মতো মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা নিশ্চিত নয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 74        
  
  সর্বশেষ
Xi Jinping Urges Stepped-up Political Training to Consolidate Patriotic United Front
Visa-Free Foreign Tourist Inbound Entries to China Surge 26.8% in First Eight Months of the Year
China-Russia Relations Grow More Mature and Resilient Under Xi and Putin’s Leadership: Li Qiang
SCO Must Demonstrate Bold and Decisive Leadership at Historic Crossroads: Li Qiang

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com