Friday 30th of October 2026
|
|
|
Headlines : * পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা   * ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী   * Integrated Efforts Needed to Address Food Security Risks   * US judge rejects Trump admin interference in California midterm vote   * North Korea fires unknown projectile into East Sea: Seoul defence ministry   * Netanyahu claims stolen election amid failure to secure victory   * Ex-air force officer Tausif found dead   * জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর   * স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা   * Govt wants to end the culture of enforced disappearance: Home Minister  

   বাংলা সংবাদ
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
  Date : 29-10-2026

গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের গুরুতর অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।

আগুনে দগ্ধরা হলেন- রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম। তাদের মধ্যে রিয়াজুল শেখের ৪০ শতাংশ, আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশের কম এবং ১ বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। এরমধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
National Road Safety Day Observed in Chapainawabganj with Various Programs
Special Police Workshop to Raise Awareness Among Students in Chapainawabganj
Global Handwashing Day Observed in Chapainawabganj with Various Programs
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com