অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলকায় এই ভাঙ্গন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রামে পানি ঢুকছিল।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামা বলেন, বন্যার্থদের পাশে দাঁড়ানো হবে।
স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, আজ রাত ১০ টার দিকে হঠাৎ করে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে যায়। প্রায় ১০০ মিটার হবে ভেঙ্গেছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদনদীর পানি বাড়ছে বিপৎসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ী নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীতে ভাঙ্গন দিয়েছে। বিএসএফ এর বাঁধায় মখাবিলের এই অংশটুকু কাজ করানো সম্ভব হয়নি। বাঁধার মুখে যেটুকু কাজ করা গেছে তাই করা হয়েছে।