Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   বাংলা সংবাদ
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫২৭
  Date : 21-09-2026

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জন রয়েছেন।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক, ১টি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ, ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪,১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল কফের সিরাপ (ফেন্সিডিল), ১টি প্রাইভেটকার, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, ১টি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, ২টি ইয়াবা তৈরির মেশিন, ২,৬০০ গ্রাম বিভিন্ন কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান এক হাজার ৫০০ গ্রাম ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18        
  
  সর্বশেষ
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year
ICAO assures full cooperation for Bangladesh aviation development
সাভারে পার্ক করা বাসে আগুন

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com