Monday 21st of September 2026
|
|
|
Headlines : * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার  

   বাংলা সংবাদ
ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি
  Date : 21-09-2026

চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ জ য়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। এমএলএস রেগুলার সিজনে ফিরেও তিনি গোলের দেখা পেলেন, কিন্তু লিগে তাদের জয়খরা বেড়ে দাঁড়াল চার ম্যাচে।

স্যান ডিয়েগোর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে মেসির ফ্রি কিক গোলে সমতা ফেরানোর পর লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের জোড়া গোলে টানা চতুর্থ ম্যাচ ড্র করল ফ্লোরিডা দল।

১২ মিনিটে ড্রেয়ার মায়ামি কিপার ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন। ডিয়েগোর ফাইনাল থার্ডে ও বল দখলে লম্বা সময় আধিপত্য দেখানোর পর ২৪তম মিনিটে মায়ামি সমতা ফেরায়। বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের উড়ন্ত শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। তারপর দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল।

লিগে এনিয়ে মেসি ২০তম গোল করলেন। গত ম্যাচে গোলের সেঞ্চুরি করা আর্জেন্টাইন তারকা মায়ামির জার্সিতে ১০১তম ও সব মিলিয়ে ৯৩০তম ক্যারিয়ার গোলের দেখা পেলেন। ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।

ওই গোলের পর মায়ামি ডিয়েগোর বক্সে আক্রমণের ধার বাড়ায়। জেতার জন্য প্রয়োজনীয় গোল যেন সময়ের ব্যাপার হয়ে ছিল। ৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে সুয়ারেজ সেই আকাঙ্ক্ষিত গোল করেন।

মায়ামি জয়ের আভাস দিয়ে খেলার শেষ ১০ মিনিটে প্রবেশ করে। কিন্তু ডিয়েগো চমকে দেয়। ভার্সকোভের নিখুঁত পাস ধরে ড্রেয়ার স্কোর ২-২ করেন।

শেষ ৯ ম্যাচে মাত্র একটি জেতা মায়ামি এমএলএস টেবিলের তিনে নেমে গেছে। ২৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পেছনে তারা। তাদের সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18        
  
  সর্বশেষ
Dr. Monzur A. Khoda Promotes New Approach to Non-Surgical Pain Care in Bangladesh
New Zealanders pick endangered black robin as Bird of the Year
ICAO assures full cooperation for Bangladesh aviation development
সাভারে পার্ক করা বাসে আগুন

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com